সংবাদ
প্রকাশ : Jun 6, 2026 ইং

সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন



বাগেরহাট প্রতিনিধি:

সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং কথিত সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে “বাগেরহাটের সর্বস্তরের সচেতন জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে
মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে
বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে শিমুলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, প্রেসক্লাব  রামপালের সাবেক সভাপতি সবুর রানা এবং আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ শওকত হোসেন। 

আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কথিত সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত সৈকত মন্ডল, রুহুল আমিন বাবু, রিফাত আল মাহমুদ, মেহেদী হাসান ও সাগর মন্ডলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পরে মানববন্ধন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20